মেরাজুল ইসলাম, পঞ্চগড় সদর প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলার রত্নীবাড়ী প্রধান পাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনীর বিএসএফ এর গুলিতে শিমন চন্দ্র রায় (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বিজিবির নীলফামারী -৬৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল মামুনুল হক বিষয়টি নিশ্চিত করেন।শিমন সদর উপজেলার রত্নীবাড়ী প্রধান পাড়া গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে।সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।বিজিবির ও প্রত্যেক্ষদর্শীরা জানান, গত শনিবার বার (১৮ এপ্রিল ) বিকালে শিমনসহ কয়েকজন নিজেদের পাট ক্ষেতে জাল দিয়ে ঘেড়া দিচ্ছিল।এ সময় খয়েরবাড়ী সীমান্তে ফাঁড়ির টহলরত বিএসএফ সদস্যরা ঘটনা সস্থলে এসে বেড়া দিতে নিষেধ করে।এতে উভয়ের মধ্যে বাকতিত্তার এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমন চন্দ্র রায়কে খুব কাছ থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়।গুলিতে শিমন চন্দ্র রায় এর ভুড়ি বেড় হয়ে আসে।এ খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।অবস্থা আশক্ষাজনক হওয়ার পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানেই চিকিৎসাধীন অব্থায় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ বিষয়ে লে.কর্নেল মামুনুল হক বলেন, আমরা খবর পেয়ে এ বিষয়ে বিএসএফ এর বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি।এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে।পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানানো যাবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল