কুড়িগ্রামের চিলমারীতে সমাজসেবক বাচ্চু মাঝির নিজ উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ীতে গ্রামের খেটে কাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামলীগ উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী,থানাহাট ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লাল মিয়া, মহিলা সভানেত্রী শ্রী মতি শেফালী রাণী, শিক্ষক শ্রী গোপীনাথ চন্দ্র দাস,শ্রী মতি আশা রানী সরকার,স্মৃতি রানী প্রমুখ। পরে অসহায় দরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল, তেল, ,মিষ্টি কুমড়া, ঁেপয়াজ সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল