April 13, 2026, 9:54 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ত্রাণের নামে কাউকে চাঁদা বা টাকা দেবেন না-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

মোঃ রেদওয়ান রনি,ভ্রাম্যমান প্রতিনিধিঃ

mostbet

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, কেউ কেউ ভয়ভীতি দেখিয়ে অসহায় মানুষের কাছে ত্রাণের জন্য টাকা আদায় করছেন।তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ত্রাণের নামে কাউকে চাঁদা বা টাকা দিবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে যাবে।গতকাল ২৭ এপ্রিল ২০২০ ইং তারিখ সোমবার দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাবিষয়ক সাধারণ সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম সম্পর্কিত আলোচনায় বক্তব্য রাখেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর