-
- সারাদেশে, স্বাস্থ্য
- লক্ষ্যারচর বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী ট্রাস্টের পক্ষ থেকে ১০০০ পরিবার কে ইফতার বিতরণ করেন
- আপডেট সময় April, 27, 2020, 9:09 pm
- 277 বার পড়া হয়েছে
ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্যারচর ইউনিয়নে ১০০০ পরিবার কে সংগ্রামী ইফতার বিতরণ করেন। সোমবার (২৭ এপ্রিল,২০২০ ইং) বিকালে লক্ষ্যারচর ইউনিয়নে ইফতার বিতরণ করেন। চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) কারণে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ইফতারি বিতরণ করেন।
উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার, সৈয়দ সামসুল তাবরীজ,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি রেজাউল করিম মুহাম্মদ সেলিম বাঙ্গালী এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী ট্রাস্টের নির্বাহী পরিচালক,ও সম্মানিত উপদেষ্টা, এম কে মোহাম্মদ মিরাজ,জিয়াউল করিম মোহাম্মদ তারেক ও নেচারা বেগম (প্যানেল চেয়ারম্যান লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ )
চকরিয়ার উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নে ইফতার সহায়তা বিতরণ করেন। চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। তিনি আরো বলেন, ‘কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে। বাড়িতে অবস্থান করা, লকডাউন মেনে চলা,ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিবেন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না।’
আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি রেজাউল করিম মুহাম্মদ সেলিম বাঙ্গালী বলেন, ‘আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়।’ তিনি আরও বলেন, ‘সব সময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্য এবং আপনার প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর