April 7, 2026, 6:23 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় দোকান খোলার অপরাধে নারীসহ সাত ব্যবসায়ীকে জরিমানা

কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা আমান্য করে দোকান খোলার অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত ব্যাবসায়ীকে ১১ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৭ এপ্রিল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান।
আদালতে ফলিয়া গ্রামের বাসিন্দা চা বিক্রেতা স্বর্ণা, পাশের বোয়ালমারির শেখপুরা গ্রামের সাগর শেখ ও আলফাডাঙ্গা সদরের স্যানাল কুমার বিশ্বাসকে পাঁচশত টাকা করে একহাজার পাঁচশ টাকা, আলফাডাঙ্গা পৌর সভার কুশুমদী মহল্লার ব্যবসায়ী কালুকে এক হাজার,ইব্রাহিম শেখকে দুই হাজার, টিকরপাড়া গ্রামের দাউদ মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই বাজারের টাইলস ব্যবসায়ী মাগুরার কামাল সিকদারকে পাঁচহাজার টাকা জরিমানাসহ সর্ব মোট১১ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান বলেন, ১৮৬০ সালের দন্ডবিধির ২৭০/২৭১ ধারায় সরকারি নিষেধ অমান্য করে চায়ের দোকান, কাপড়ের দোকান, দর্জির দোকান, হার্ডওয়ারের দোকান ও টাইলসএর দোকান খোলায় এ জরিমানা করা হয়েছে।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর