April 6, 2026, 10:57 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

উলিপুরে দরিদ্র অবিভাবকদের মাঝে বিদ্যালয় কমিটির খাদ্য সহায়তা প্রদান

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামে উলিপুরে গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির উদ্যোগে ওই বিদ্যালয়ের দুই শতাধিক দরিদ্র অভিভাবক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ রায়, মাদ্রাসা অধ্যক্ষ আহমদ হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকগণ। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ ও রসুনসহ অন্যান্য সামগ্রী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করেছে। এটা ভালো ও ব্যাতিক্রমী উদ্যোগ। আমি মনে করি সকল বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবকদের এভাবেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এতে করে দুর্যোগ মোকাবিলা করা অনেকটা সহজ হয়ে উঠবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর