April 12, 2026, 2:39 pm

সংবাদ শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই

মহামারী মরন ব্যাধী করোনা- দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল বন্ধ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো হিন্দু রাও নামে ভারতের রাজধানী নয়াদিল্লির সবচেয়ে বড় হাসপাতাল।ওই হাসপাতালের একজন নার্সের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর পরই হাসপাতাল সিলগালা করে দেয়া হয়।২৭ এপ্রিল ২০২০ ইং তারিখ সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বিগত দুই সপ্তাহ ধরে ওই নার্স ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্বে ছিলেন। সে জন্য করোনার বিস্তার রুখতে হাসপাতালটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোসহ একে জীবাণুনাশক করা হচ্ছে।এ বিষয়ে এনডিটিভিকে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ভার্ষা জোশি বলেছেন, ওই নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেককেই শনাক্ত করে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ ছাড়া একটি তদন্ত দল গঠন করে ওই নার্স কার থেকে সংক্রমিত হলেন ও তিনি কতজনকে সংক্রমিত করতে পারেন পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটির রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১১ জন এবং মারা গেছেন একজন। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ জন। সরকারি হিসাবে আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা মহারাষ্ট্রের পরই দিল্লির অবস্থান।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর