April 9, 2026, 12:18 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির শনিবার রাতের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন।অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজার ৭২। অন্যদিকে মারা গেছে ৫৩ হাজার ৭৫১ জন।এখন পর্যন্ত বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রেই। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে বৈশ্বিক এই মহামারীকে গুরুত্ব দেননি।বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত। প্রায় তিন সপ্তাহ পর গত শুক্রবার দৈনিক হিসাবে মৃত্যুর সংখ্যা কমে এক হাজার ২৫৮ জনে দাঁড়ানোর পর, গতকাল শনিবার পুনরায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৪৯৪ জনে।দেশটির সব অঙ্গরাজ্যেই করোনা ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১৪৩। মারা গেছেন অন্তত ২২ হাজার ৯ জন।এর পরই রয়েছে নিউজার্সি। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৯৮। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯১৪ জন। অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ২ হাজার ৭৩০ জন।

প্রাইভেট ডিটেকটিভ/২৬এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর