April 9, 2026, 8:55 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কেশবপুরে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে একশ হতদরিদ্র কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকেঃ

mostbet
যশোরের কেশবপুরে  ব্যুরো বাংলাদেশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার কর্মহীন কেশবপুর সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের ১শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যুরো বাংলাদেশের মণিরামপুর এ্যারিয়া এলাকার ব্যাবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে কেশবপুরের আলতাপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে আলতাপোল গ্রামের কর্মহীন ১ শত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রধান অতিথি হিসেবে  বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপির প্যানেল চেয়ারম্যান পৌতম রায় প্রমূখ। এসময় পরিবার প্রতি ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ১ লিটার তৈল, ১ কেজি লবণ, ৩টি সাবান ও আড়াইশত গ্রাম জিবানু নাশক ব্লিসিং পাওডার প্রদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর