April 16, 2026, 3:47 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ফাইতং ইউনিয়নে ব্রীক ফিল্ড সমিতি পক্ষ থেকে ৯০০পরিবার কে খাদ্য বিতরণ করেন

ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
করেনায় করুণ অবস্থা দিন কাটছে ফাইতং ইউনিয়ন গরিব, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর। গরীব, অসহায়, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি করোনা সংকটে পরিস্থিতির স্বীকার এসব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়িয়েছে (ফাইতং ব্রীক ফিল্ড সমিতি )।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমন রোধে নিষেধাজ্ঞায় ফাইতং ১থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত খাদ্য দিয়েছে ফাইতং ব্রীক ফিল্ড সমিতি । কর্মহীন হয়ে পড়েছে গরীব, অসহায়, শ্রমজীবি, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। ঘরে বেকার বসে আছে সকলেই। কোন প্রকার আয়-রোজগার নেই কেউর। করোনায় সকল মানুষের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে।
সেই সময়ে ফাইতং ব্রীক ফিল্ড সমিতি সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক কবির সাহেব ফাইতং ইউনিয়ন স্থানীয় মান্যগণ্য ব্যাক্তি ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন কোম্পানি,  ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ,সাধারণ সম্পাদক মো ওমর ফারুক, ফাইতং  ইউপি সদস্য মুহাম্মদ শহিদুল্লাহ মিন্টু,প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহি উদ্দিন মুহিম, ফাইতং ৬নং ওয়ার্ড়  যুবলীগের সভাপতি  মোঃ ইয়াসিন, শাবউদ্দিন।
ও  ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইলুল করিম নিরব, দপ্তর সম্পাদক ফাহিম ফয়সাল রাকিব,  ফাইতং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি হাশেম উল্লাহ,  সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন  সহ  এলাকা অনেক যুবকে দের কে নিয়ে  প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে , গিয়ে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। ফাইতং ব্রীক ফিল্ড সমিতি।
তথ্য অনুসন্ধানে জানা যায়, কোন প্রকার খাদ্য নেই, এমন অসহায় ৯০০  পরিবারের ঘরে ঘরে ইতিমধ্যে খাদ্যসামগ্রী পোঁছে দেয়া হয়েছে। এছাড়াও খাদ্য সংকটে রয়েছে, কিন্তু চক্ষুলজ্জায় কাউকে কিছু বলতে পারছে না, এমন প্রায় অর্ধশত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে লোকচক্ষুর আড়ালে মানবিক সহায়তা দিচ্ছে ফাইতং ব্রীক ফিল্ড সমিতি পক্ষ থেকে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর