April 9, 2026, 4:05 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ

হুমায়ুন কবীর হীরুঃ

mostbet

পটিয়া রশিদাবাদ পল্লীমঙ্গল সংস্থা একটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সামাজিক সংগঠন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে।
এছাড়া বিভিন্ন দুর্যোগে পল্লীমঙ্গল এলাকাবাসীর পাশে ছিল।
এরই ধারাবাহিকতায় বর্তমানে করোনা দুর্যোগে পল্লীমঙ্গল আবারো এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছে
ইতিমধ্যে এলাকায় জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ,সকল মসজিদে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বর্তমানে করুণা ভাইরাসের প্রভাবে সারাদেশে চিকিৎসকগণ সাধারণ স্বাস্থ্য সেবা প্রদানে ভীত সন্ত্রস্ত।
পল্লীমঙ্গল এর ডাকে সাড়া দিয়ে কিছু মহৎ চিকিৎসক সাধারণ জনগণকে চিকিৎসা দিতে এগিয়ে এসেছেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা টিমের পরামর্শক মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক মোঃ শফিকুল মন্নান, করুণা মোকাবেলা কমিটির সদস্য সচিব এস এম হারুন-অর-রশিদ,স্বাস্থ্যসেবা টিমের তত্ত্বাবধায়ক কাজী ওবায়েদুল আকবর, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান,সমন্বয়ক কাজী ওয়াহিদ,টিমের সদস্য টুটুল ,তুষার, রুবায়েত, তারেক, নজরুল আহমদ,আনিস ও আরাফাত। সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও সংস্থার সাবেক সম্পাদক মোঃ মাহবুবুল কবির মেম্বার,উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাক্তার শাহাবুদ্দিন, স্বাস্থ্যসেবা নিতে আসেন পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের রোগীরা,
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
পল্লীমঙ্গল সংস্থার সভাপতি ও স্বাস্থ্যসেবা টিমের পরামর্শক জানান -করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পত্র বিতরণ, জনসচেতনতা কার্যক্রম ও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর