April 9, 2026, 5:39 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কেশবপুরে শ্বশুর বাড়িতে রেখে করোনা ভাইরাসে আক্রান্ত জামাইয়ের চিকিৎসা ভগ্নিপতির সংস্পর্শে শ্যালক করোনা ভাইরাসে আক্রান্ত!

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

mostbet
 যশোরের কেশবপুর উপজেলায় সোহাগ নামে এক নবম শ্রেণীর ছাত্র প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে । সে উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ইমাননগর গ্রামের আব্দুল বারীর ছেলে। সে করোনা আক্রান্ত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রবিউলের শ্যালক । ঐ স্বাস্থ্যকর্মীর বাড়ি মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামে । ঐ স্বাস্থ্যকর্মী করোনা রোগে ভাইরাসে আক্রান্ত হলে তাকে তার শ্বশুড়বাড়ি কেশবপুরের ইমাননগর গ্রামে রেখে চিকিৎসা চলছিল । তার সংস্পর্শে এসে তার শ্যালক সোহাগ করোনা ভাইরাসে আক্রান্ত । সোহাগকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে  চিকিৎসা দেয়া হচ্ছে। ঐ বাড়ি এবং দুটি গ্রাম আগে থেকে উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঐ  স্বাস্থ্য সহকারী জ্বরে আক্রান্ত হলে গত ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার জন্য পাঠানো হয় যশোরের সিভিল সার্জন অফিসের মাধ্যমে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ এপ্রিল ওই স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। এরপর ২২ এপ্রিল সকালে ওই স্বাস্থ্যকর্মীর শরীর থেকে দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয়। একই সময় তার শ্বশুর, শাশুড়ি, নানি শাশুড়ি ও শ্যালকের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে পাঠানো হয়। পরিক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে তারমধ্যে স্বাস্থ্যকর্মী ও তার শ্যালকের ফলাফল পজেটিভ এবং বাকি তিনজনের ফলাফল নেগেটিভ এসেছে ।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর