April 9, 2026, 1:15 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তানোরে শ্রমিক সংকট মেকাবেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক মেশিন বিতরণ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের এই বিপর্যয়ে শ্রমিক সংকট মোকাবেলায় বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) ২০২০ ইং দুপুরের দিকে রাজশাহীর তানোরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আধুনিক যন্ত্র (কম্বাইনড হারবেস্টার) মেশিন বিতরণ করা হয়েছে। তানোর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে বোরো ধান কাটার জন্য ধান কাটা ও মাড়াইয়ের লক্ষে কৃষকদের মাঝে অর্ধেক মূল্যে এই ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র (কম্বাইনড হারবেস্টার) নামক ২টি মেশিন বিতরণ করা হয়। কৃষকদের মাধ্যে এই ২টি ধান কাটা ও মাড়াইয়ের মেশিন বিতরণের সময় তারা সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার দুই’জন কৃষককে ৫০ শতাংশ ভূর্তুকিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত ২টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এ মেশিন গুলো ভাড়ায় ব্যবহৃত হবে, ঘন্টায় প্রায় ৩বিঘা জমির ধান কাটতে সক্ষম। বিঘা প্রতি খরচ নেওয়া হবে দুরত্ব অনুযায়ী ১৮০০/- (এক হাজার আটশত টাকা থেকে ২০০০/- (দুই হাজার) টাকা পর্যন্ত। এই করোনার পাদুর্ভাবের সময় কৃষকদের শ্রমিক সংকট মোকাবিলায় অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কম্বাইনড হারবেস্টার মেশিনটি।এ সময় তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সাথে দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজ অধ্যক্ষ হাবিবুর হরমান মিঞা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ সরকার প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর