April 9, 2026, 8:31 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

করোনায় পুলিশের উদ্যোগে তানোরে মসজিদের ঈমাম ও মোয়াজ্জেমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

করোনার পাদুর্ভাব ঠেকাতে শুরু থেকেই বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের জীবন বাজি রেখে জনসচেতনতা ও প্রচার-প্রচারণাসহ তা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সমাজের অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে সাধ্যমতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছেন। এর’ই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনায় জনসচেতনতাসহ এর পাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন প্রতিরোধ মূলক ব্যাবস্থা।বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) ২০২০ ইং তারিখে দুপুর ১২ টায় সম্প্রতি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের উদ্যোগে থানা এলাকার বিভিন্ন মসজিদের ঈমাম ও মোয়াজ্জেমদের মাঝে নিত্যপ্রোয়জনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ইমাম ও মোয়াজ্জেমদের করোনার পাদুর্ভাব ঠেকাতে সরকারের দেওয়া নিয়ম নিতির বিষয়টি অবহিত করেন এবং সেইমতো স্ব-স্ব অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান ওসি রাকিবুল হাসান। পাশাপাশি তানোর থানা এলাকার গুরুত্বপূর্ণ একাগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামুলক প্রচারনা-প্রচারনাও চালানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, তানোর থানার ইনস্পেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ রেজাউল ইসলামসহ অত্র থানার বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যরা।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান এই প্রতিবেদককে বলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ্ বিপিএম, পিপিএম মহোদয় স্যারের সঠিক দিক নির্দেশনায় করোনা সচেতনতাসহ এর প্রাদুর্ভাব ঠেকাতে আমরা তানোর থানা পুলিশ দ্বিধাহীন ভাবে কাজ করে যাচ্ছি। এছাড়াও এলাকার গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সাধ্যমতো দেওয়া হচ্ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। শুধু আজকেই নয় ইতিপূর্বেও আমরা তানোর থানা থেকে অসহায় মানুষদের মাঝে মাক্স ও অন্যান্য দ্রব্যাদিসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন, এর পরেও করোনা ভাইরাস মোকাবেলায় গরীব ও অসহায় মানুষের কথা ভেবে তানোরের জন্য বিভিন্ন মাধ্যমে ত্রাণ সামগ্রী নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। সেগুলো পেলে পর্যায় ক্রমে তা করোনায় ঘরবন্দী অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের এই মহামারীতে ত্রাণ সামগ্রী বিতরণ করার উদাত্ব আহ্বান জানান ওসি রাকিবুল হাসান।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর