April 9, 2026, 9:13 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

স্বজন সমাবেশের উদ্যোগে দেড়শতাধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

হাবিব সরোয়ার আজাদ,সিলেট:

mostbet

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে কর্মহীন পরিবারের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জৈতাপুর জামবাগ,গড়কাটি,ঘাগটিয়া,মোল্লাপাড়া,কামড়াবন্দ, বাদাঘাট,ননাই পৈলনপুরসহ আট গ্রামের খেঁটে খাওয়া কর্মহীন পরিবারের দেড় শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর-জামবাগ গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,সোহেল আহমদ সবুজ,লিবিয়া প্রবাসী জিয়াউল হক রোমানের অর্থায়নে কর্মহীন পরিবারের মানুষের মধ্যে চাল,ডাল,আলু,পেয়াজ, লবনসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্বজন উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক হাজি মোশারফ হোসেন তালুকদার,দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ,থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো.মাহমুদুল হাসান, এএসআই মো.বেলাল হোসেন, প্রবীণ সমাজসেবক মোস্তফা মিয়া (মস্তু মিয়া),উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,ব্যবসায়ী আলীম উদ্দিন,আনিসুল হক তোফায়েল, নূরজামাল,স্বজন শিহাব সরোয়ার শিপু,আরিফুল ইসলাম আরিফ,পায়েল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর