এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি থেকে :
ঝালকাঠি সদর উপজেলায় ৫ জনের করোনা শনাক্তের পর জেলার নলছিটি উপজেলায় প্রথমবার একজনের শরিরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।। এনিয়ে জেলায় মোট ছয় জন করোনা ভাইরাসে আত্রæান্ত শনাক্ত হলেন। করোনা শনাক্ত হওয়ার ওই উপজেলার ২০টি ঘর লকডাউন করা হয়েছে।বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বিষয়টি নিশ্চত করেছেন।সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সাংবাকিদের জানান, নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা। তিনি সা¤প্রতি নরায়নগঞ্জ থেকে এসেছেন। প্রাথমিক অবস্থায় তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।কিছুদিন আগে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ইং বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আজ দুপুরে পজেটিভ রিপোর্টে আসে।
প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল