March 24, 2026, 5:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোয়ালমারীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত আহত ৭

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত, এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
জানা যায়, মঙ্গলবার (২১.০৪.২০) বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের ফজর খাঁর বাড়ির সামনে ফাঁকা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছলেমান মোল্যার ছেলে কিবরিয়া (১৮) এর সাথে হাতাহাতি হয়। একই গ্রামের ফজর খার ছেলে বক্কার খাঁ (১৭) ও রশিদ খাঁর ছেলে হিমায়েত খাঁর (৩০)। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা ৬ টার দিকে ফজর খাঁ তার দলবল নিয়ে ছলেমান মোল্যার বাড়িতে হামলা চালায়। এ সময় মুনসুর মোল্যা (৬৫) নামে একজন মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২.০৪.২০) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপর আহতরা হলেন, সুলতান মোল্যা (৩০), হামিদুল্লাহ (১৮), হুমাইয়ান মোল্যা (৩০), সাদ্দাম মাতুব্বর (৩০), আরিফ মোল্যা (১৮), মাজেদা বেগম (৩৫) ও ছলেমান মোল্যা (৩৫) আহত হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এদিকে মুনসুর মোল্যার মৃত্যুর খবর পেয়ে বুধবার ভোরে ফজর খাঁর, তুরাফ ও রশিদ খাঁর বাড়িতে হামলা চালায় ছলেমানের দলের লোকজন। এ সময় তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্তু কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর