April 9, 2026, 1:32 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তেঘরিয়া ইউনিয়নে করোনা ভাইরাসের প্রথম থাবা

শাহীন আহমেদ,কেরানীগঞ্জ (ঢকা)প্রতিনিধিঃ
কেরানীগঞ্জে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কেরানীগঞ্জ কে করোনার হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই সপ্তাহে ব্যবধানেই উপজেলা পর্যায়ে কেরানীগঞ্জ আক্রান্তের তালিকা সর্বোচ্চ হয়ে ওঠে।
২১ এপ্রিল (মঙ্গলবার) কেরানীগঞ্জ নতুন ৮ জনসহ মোট ৫৪ জনের আক্রান্ত খবর জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক  হোসেন। যার মধ্যে তেঘরিয়া ইউনিয়নে বেয়ারা  একজন পুরুষ (২৫) প্রথম করোনা  আক্রান্ত হয়। তিনি কোথায় কিভাবে আক্রান্ত হয়েছে তার উত্তর জানা নেই কারো কাছে। ইতিমধ্যেই তার বাড়িতে লক ডাউন এবং লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এলাকায় সাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কালিন্দী এবং শাক্তা ইউনিয়ন কে সম্পন্ন লক ডাউন করেন উপজেলা প্রশাসন। এই পাঁচটি ইউনিয়ন কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ অবরোধ এবং এসব ইউনিয়ন হতে কেউ বাহির বা ভেতরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসব ইউনিয়ন অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় করোনা সংক্রামন দ্রুত ছড়িয়ে পড়ছে। ঔষধের দোকান ব্যতীত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং কাঁচামালের বাজার সকাল দশটার পর বন্ধ ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন জানান,  কেরানীগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।  এই উপজেলা করোনা  ভাইরাসের  একটি ডেঞ্জার জোন হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও জানান, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  নিয়মিত ভাবে সাধারণ মানুষকে ঘরে  রাখতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর