-
- সারাদেশে, স্বাস্থ্য
- ফাইতং দুস্থ মানুষের মাঝে কই একটি পরিবার কে খাদ্য দিয়ে যাচ্ছেন প্রবাসী নুরুল কাদের
- আপডেট সময় April, 21, 2020, 7:22 pm
- 349 বার পড়া হয়েছে
ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
আজ ২১এপ্রিল প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রভাবে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে জীবিকা হারিয়ে ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছে। লামা উপজেলা ফাইতং ইউনিয়নে জুড়েও চলছে লগডাউন।
এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া, দিনমজুর, দুস্থ, গরিব ও দরিদ্র শ্রমজীবি মানুষের কাজ কর্ম বন্ধ থাকার কারণে চরম ভাবে পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছে। এরই মাঝে জাতির এ দুর্যোগ সময়ে জীবিকা হারানো মানুষের পাশে এগিয়ে এসে মানবিক সহায়তা হিসেবে কই একটি পরিবার কে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। ফাইতং ইউনিয়ন ৭নং ওয়ার্ডের প্রবাসী নুরুল কাদের । মহামারী দুর্দিনের এইসময়ে তিনি ব্যক্তিগত তহবিলের অর্থায়নে কর্মহীন, মধ্যবিত্ত ও দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।
করোনা দুর্যোগের শুরুতে ব্যক্তিগত অনুভূতি থেকে ইতোমধ্যে লামা উপজেলা ৭নং ফাইতং ইউনিয়ন রাইখ্যাখুলা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষ, দিনমজুর, মধ্যবিত্ত, দুস্থ, কর্মহীন ও দরিদ্র পরিবারের খোঁজ নিয়ে কই একটি পরিবার কে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেন আমি কোনো নেতা বা জনপ্রতিনিধি না। আমি চাচ্ছি আমার পার্শ্ববর্তী মানুষ খাদ্য খেয়ে বাঁচে। এই দূর্যোগে বিত্তবান সবাই নিজ এলাকার দিনমজুর, দুস্থ, গরীব, অসহায়, কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালে প্রতিটি পরিবার একটু হলেও বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে। তাই সকল ধরণের অসংকোচ পরিহার করে সবাইকে গরীবদের কল্যাণে এগিয়ে আসা উচিত। মানুষ বিপদের মুহুর্তের সহযোগিতা সারাজীবন মনে রাখবে।
তিনি বলেন আমার ওয়ার্ড গ্রাম পুলিশ জয়নাল আবেদীন সহযোগিতা আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি, তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে অবস্থান করলে করোনা ভাইরাসের সংক্রমন থেকে সবাই রক্ষা পাবে। সেইজন্য সবাইকে সরকারি নির্দেশ মোতাবেক প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে সকাল ৬টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে। কোন অবস্থাতে বাইরে ঘুরাফেরা করা যাবেনা। নিজে বাঁচুন, পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর