April 13, 2026, 5:27 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তানোর উপজেলা সদরে প্রশাসনে সাথে আনসার সদস্যরাও একযোগে কাজ শুরু করেছেন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এবং বিস্তৃতির ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যেই রাজশাহীর তানোরে বিভিন্ন প্রশাসনের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে আনসার বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন এবং যথারীতি কাজ শুরু করেছেন। সোমবার (২০শে এপ্রিল) ২০২০ ইং থেকে তারা প্রতিনিয়ত ২৪ ঘন্টার জন্য তানোর উপজেলা সদরে অভিযান পরিচালনা করে যাবেন। আনসার বাহিনীর ১০ জন সদস্য এতে নিয়োজিত থাকবেন বলে একাধিক সুত্রে থেকে জানা যায়।এ ব্যাপারে তানোর উপজেলা আনসার কমান্ডার মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমরা সোমবার থেকে এই মহামারী প্রাণঘাতী করোনা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা তানোর উপজেলা সদরে কাজ করে যাব। তানোর উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে গুলোতে অভিযান পরিচালনাসহ সাধারণ মানুষকে সন্ধ্যা ৬ টার পর থেকে বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেন। জনসাধারণ যেন বিনা কারণে বাড়ির বাইরে না আসেন সে ব্যাপারে সবাইকে সচেতন করে যাচ্ছেন।উল্লেখ্য, এই মহামারীর দুর্যোগে তানোর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও একযোগে কাজ করে যাবেন।

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর