রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ৫০০ কেজি চাল হস্তান্তর করলেন বরেন্দ্র ইকোনোমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডো) নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা।সোমবার (২০শে এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নিকট এ চাল হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, রিপোটার্স ইউনিটের সভাপতি মোঃ ইব্রাহীম, বিডো’র নাচোল শাখা ব্যবস্থাপক সালাউদ্দিন, আমনুরা শাখা ব্যবস্থাপক ইসমাইল হোসেন ও রাজশাহী শাখার অফিস স্টাফ ইউসুফ আলী প্রমুখ।চাল হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বরেন্দ্র ইকোনোমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডো)’র নির্বাহী পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে মহামারী করোনায় সকলকে এভাবে এগিয়ে আসা প্রয়োজন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল