-
- সারাদেশে, স্বাস্থ্য
- সিরাজগঞ্জে কোয়ারেন্টাইনে ১ হাজার ৩৩৭ জন
- আপডেট সময় April, 20, 2020, 9:10 pm
- 183 বার পড়া হয়েছে
এস এম আক্কাস আলী,উত্তরাঞ্চল প্রতিনিধিঃ

প্রতিকি ছবি
সিরাজগঞ্জ জেলায় প্রথম বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে নারায়ণগঞ্জ ফেরত রজব আলী নামে এক বৃদ্ধর করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গোপরেখী পশ্চিমপাড়া ও ৯ নং ওয়ার্ড গোপালপুর বটতলা গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলায় নতুন ১৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ৪২ জন। এ পর্যন্ত জেলায় মোট কোয়ারেন্টাইনে রাখা হয় ২ হাজার ১৩০ জন এবং মোট সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ৭৯৩ জন।
বর্তমানে মোট কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ৩৩৭।
অন্যদিকে সিরাজগঞ্জ জেলা থেকে রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো ১১৩ জনের করোনা ভাইরসের টেস্টের নমুনা মধ্যে এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৪৮ জনের ।এদের মধ্যে বেলকুচি উপজেলায় গোপরেখী গ্রামে নারায়ণগঞ্জ ফেরত একজন করোনা রোগী শনাক্ত হয় এবং অন্য ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এই সকল তথ্য জানা গেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর