March 25, 2026, 10:46 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামে সৌদি প্রবাসী খোকনের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দুই শতাধিক গরীব, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ড অব বাংলাদেশ জেদ্দা বোগদাদিয়া শাখার সভাপতি, জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক ও প্রবাসী বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম খোকন। সোমবার ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব খন্দকার লিটন, প্রবাসী খোকনের পিতা কাজী নুরুল ইসলাম, ভাই সৌদিআরবের ব্যবসায়ী মোঃ রিপন, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, জামাল উদ্দিন। সৌদিআরবের ব্যবসায়ী সামছুল আলম খোকনের দেয়া ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও দিনমজুর পরিবারের সদস্যরা।
প্রবাসী সামছুল আলম খোকন বলেন, ‘সমাজের বিত্তবানদের উচিত করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসা। আমি প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষ্যে মানুষের পাশে থাকা চেষ্টা করেছি। দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকলে সৃষ্টিকর্তা আল্লাহ বেশি খুশি হন’।

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর