আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আতংকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ১৯এপ্রিল (রবিবার) এ নিষেধাজ্ঞা জারী করা হয়।
জানা যায়, নভেল করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসে কর্মরত ষ্টাফরা নিজেদের বাঁচাতে এ অঘোষিত নিষেধাজ্ঞা জারী করেন। এতে ইউএনও অফিস’র সিঁিড়র প্রবেশ পথের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জরুরী ত্রান, আইন শৃংখলা কিংবা চিকিৎসা সেবাদান কারী কাজের সাথে সংশ্লিষ্ট ছাড়া কাউকে ইউএনও’র কক্ষে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের চার পাশে প্লাষ্টিকের দড়িতে ছোট লাল পতাকা সাদৃশ কাপড়ে বেঁধে আটকে দেয়া হয়েছে, যাতে ত্রান কার্যক্রম পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের লোক ছাড়া কেউ প্রবেশ করতে না পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: ফারুকুজ্জামান সাংবাদিকদের বলেন, আপনারা ঘরে থাকুন। আপনি ঘরের বাহিরে আসার কারনে আপনার পরিবারের সদস্যরা ঝূঁকিতে রয়েছে। মুঠো ফোনে তথ্য সংগ্রহ করে সংবাদ তৈরী করুন।
প্রকল্প কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজেদের রক্ষার জন্য ষ্টাফরা সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞার জন্য এ উদ্দোগ নিয়েছে।
এদিকে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলার পার্শ¦বর্তী জেলা বরিশাল ও বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক রবিবার সন্ধ্যা ৬ টা থেকে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ এপ্রিল ২০২০/ইকবাল