April 15, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

“সরকারের পক্ষে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ”

জুবায়ের শরীফ,ঢাকা জেলা প্রতিনিধি :

mostbet

দোহার উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেন দোহার উপজেলা প্রশাসন। ১৭ এপ্রিল শুক্রবার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবার নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় কুসুমহাটি ইউনিয়নের হতদরিদ্র, কর্মহীন শ্রমিক, রিক্সা চালকসহ মোট ২১৮ জনকে সরকারের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও ৩৩৩ হট লাইনে কল করে ত্রাণ সামগ্রী সহায়তা চাহিত ৯ টি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। করোনার কারনে বিপদগ্রস্থ প্রতিটি পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।এছাড়াও দোহারে জনসমাগম রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপজেলা কৃষি অফিসার, পিআইও, পাবলিক হেলথ অফিসার ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর