সাখাওয়াত হোসেন,মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ

গত ১৩ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার রাতে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া দক্ষিনপাড়া বায়তুল মামুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ সেবক মোঃ মোতাহার হোসেন বুলুর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। সহ- সভাপতি আলহাজ্ব সাজেদুল করিম, আলহাজ্ব সোলায়মান আলী, মসজিদ কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আসাদুল হক টুকু, ইউপি সদস্য নজমল হোসেন মজো, ডাঃ নুর আলম প্রমুখ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ বজলুর রশিদ মিযা, কাহালু, বগুড়া দ্বিতীয বক্তাঃ হযরত মাওলানা মোঃ রেজাউল করিম ভাইস প্রিন্সিপাল নামুজা এস এস আই ফাজিল ডিগ্রী মাদ্রাসা দ্বিতীয় বক্তা মাওলানা মোঃ আইয়ুুব আলী আনসারী বিএ অনার্স আরবি বিশ্ববিদ্যালয়। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মার্চ ২০২০/ইকবাল