April 7, 2026, 1:16 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে ম্যানসিটির জয়

আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে ম্যানসিটির জয়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা ব্রিস্টল সিটির কাছে ঘরের মাঠে হোঁচট খেতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে পার্থক্য গড়ে দিলেন সের্হিও আগুয়েরো। দলকে দিলেন নাটকীয় জয়ের স্বাদ। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লিগ কাপে শেষ চারের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে  আক্রমণে ওঠা পেপ গুয়ার্দিওলার দল প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতায় বারবার হতাশ হতে হয়। এর মাঝে ৪৪তম মিনিটে ববি রিডের সফল স্পট কিকে এগিয়ে যায় দ্বিতীয় সারির ক্লাব ব্রিস্টল সিটি। ডি-বক্সে ইংলিশ এই মিডফিল্ডারকেই জন স্টোনস ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে কেভিন ডি ব্রুইনের নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা রাহিম স্টার্লিংয়ের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে জোরালো শটে গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড। ৭০তম মিনিটে ইয়াইয়া তুরেকে বসিয়ে আগুয়েরোকে নামান কোচ। যোগ করা সময়ে বের্নার্দো সিলভার দারুণ ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

আগামী ২৩ জানুয়ারি ব্রিস্টলের মাঠে হবে এর ফিরতি লেগ।

 

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর