April 7, 2026, 2:29 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

যশোরের চৌগাছায় শাপলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মহেশপুর উপজেলার বাথানগাছি-বেলেমাঠ গ্রামের রিপন হোসেনের মেয়ে এবং নারায়ণপুর বাহারাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানান, মায়ের সাথে বাবার বিচ্ছেদ হওয়ার পর মেয়েটি চৌগাছা উপজেলার পেটভরা গ্রামে নানা মুনছুর আলীর বাড়িতে থাকতো। তার মা ঢাকায় গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করেন। নানাবাড়িতে থেকে নারয়ণপুর বাহারাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে লেখাপড়া করত মেয়েটি।নারায়রণপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আমি খুলনায় একটি ট্রেনিংয়ে রয়েছি। পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমি শুনেছি বুধবার বিকেল থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে কপোতাক্ষ নদের পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা চৌগাছা থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ গিয়ে লাটি উদ্ধার করে।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর