April 12, 2026, 8:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বার্সার এই চার খেলোয়াড়ের ‘রিলিজ ক্লজ’ই প্রায় ১৭ হাজার কোটি টাকা!

বার্সার এই চার খেলোয়াড়ের ‘রিলিজ ক্লজ’ই প্রায় ১৭ হাজার কোটি টাকা!

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

একজন ফুটবলার কিনতে কোনো ক্লাব ১৬ কোটি ইউরো খরচ করলে আলোচনা তো হবেই। বার্সেলোনা এবং ফিলিপে কুতিনহোর ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে। কেউ বলছেন, কুতিনহো এ দামের যোগ্য নন। কেউ আবার এ মতের বিপক্ষে। কোন পক্ষ সঠিক, তা সময়ই বলে দেবে। আপাতত ব্রাজিলিয়ানকে নিয়ে ‘চতুষ্টয়’ আক্রমণভাগ গড়ার সুযোগ পাচ্ছে বার্সা। লিওনেল মেসি, লুই সুয়ারেজ, ওউসমানে ডেম্বেলে ও কুতিনহো। এমন আক্রমণভাগ বিশ্বের কয়টা দলের আছে? নেই বলেই হয়তো বার্সা তাঁদের নিয়ে ভীষণ সাবধানী। অন্য ধনী ক্লাবগুলোর লোভাতুর দৃষ্টি পড়তে কতক্ষণ! আর তাই এ চার খেলোয়াড়ের সম্মিলিত ‘রিলিজ ক্লজ’ মূল্য সেভাবেই নির্ধারণ করেছে কাতালান ক্লাবটি। অঙ্কটা সত্যিই চোখ রগড়ে দেওয়ার মতোÑ১৭০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৮৬৭ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪২০ টাকা! বর্তমান ফুটবল বাজারে আনুমানিক দামের ক্ষেত্রেও ওপরের সারিতে রয়েছেন বার্সার এ চার খেলোয়াড়। সোমবার ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের বর্তমান বাজারমূল্যের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরি। তাদের জরিপ অনুযায়ী, বার্সার এই ‘কোয়ার্ট্রেট’ আক্রমণভাগের সম্মিলিত বাজারমূল্য ৫৫ কোটি ইউরো। এর মধ্যে মেসির দাম অনুমিতভাবেই সবচেয়ে বেশিÑ২০ কোটি ২২ লাখ ইউরো। ১২ কোটি ৮৭ লাখ ইউরো দাম নিয়ে দ্বিতীয় সুয়ারেজ। কুতিনহো ও ডেম্বেলের দাম যথাক্রমে ১২ কোটি ৩০ লাখ ও ৯ কোটি ৬০ লাখ ইউরো। ‘রিলিজ ক্লজ’-এর ক্ষেত্রেও মেসি এগিয়ে। কোনো ক্লাব তাঁকে কিনতে চাইলে দিতে হবে ৭০ কোটি ইউরো। সুয়ারেজের ক্ষেত্রে অঙ্কটা ২০ কোটি ইউরো এবং কুতিনহো আর ডেম্বেলের ‘রিলিজ ক্লজ’ সমান ৪০ কোটি ইউরো করে।

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর