March 24, 2026, 3:11 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তামিম ইকবালকে সেঞ্চুরির অপেক্ষায় রাখল বৃষ্টি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

অফ ফর্ম থেকে ফিরে ফর্মের তুঙ্গেই রয়েছেন তামিম ইকবাল।গত বছরের ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই ছন্দহীন ছিলেন তামিম।টানা ৭ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। যে কারণে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি।জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম স্লোথ গতিতে ব্যাটিং করে ৪৩ বলে মাত্র ২৩ রান করেন তামিম।ধীর গতির এমন ব্যাটিংয়ের পর দেশসেরা এ ওপেনারকে নিয়েও ব্যাপক সমালোচনা হয়। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম।আগের ম্যাচে ১৩৬ বলে ২০টি চার ও ৩ ছক্কায় ঝকছকে ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা তামিম শুক্রবারও সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন।এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের সঙ্গে গড়েন ১৮২ রানের রেকর্ড জুটি গড়েন তামিম।২১ বছর আগে ১৯৯৯ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন অপরি গড়া ১৭০ রানের রেকর্ড ভাঙেন লিটন-তামিম।এদিন শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন দাস ও তামিম ইকবাল। বৃষ্টির আগে ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১০১ রানে অপরাজিত রয়েছেন তিনি।তবে ৮৪ বলে তিনটি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানে অপরাজিত রয়েছেন তামিম ইকাবাল।বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির পর খেলা শুরু হলে আর কোনো ধরনের অঘটন না ঘটলে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি উদযাপন করবেন তামিম।বৃষ্টির আগে বাংলাদেশ দল ৩৩.২ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ১৮২ রান।

প্রাইভেট ডিটেকটিভ/৬ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর