মো: আলমগীর হোসেন , রাজশাহীর বাঘায় থেকে ফিরেঃ
রাজশাহীর বাঘায় বাড়ির পাশের আম গাছ থেকে কলেজছাত্র তানভীর আহম্মেদের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গত ৪ মার্চ ২০২০ ইং তারিখ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে।তানভীর আহম্মেদ কলিগ্রামের জাফর ইকবালের ছেলে তিনি শাহদৌলা সরকারি কলেজের ডিগ্রি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, তানভীর আহম্মেদ দীর্ঘদিন থেকে মাদক সেবনে আসক্ত ছিলেন।পরিবারের নিষেধ অমান্য করে নিয়মিত মাদক সেবন করতেন।পরিবার থেকে তাকে শাসন করায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।গত ৪ মার্চ ২০২০ ইং তারিখ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশী এক গৃহবধূ বাড়ির পাশের আম গাছে গলায় মাফলার জড়ানো তানভীরের ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে পুলিশকে জানানোর পর লাশ উদ্ধার করে।এ বিষয়ে তানভীর আহম্মেদের বাবা বাদী হয়ে বাঘা থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।তার কাছে থেকে দুই পুরিয়া গাঁজা পাওয়া গেছে।বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৬ মার্চ ২০২০/ইকবাল