March 31, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

মোরেলগঞ্জ লতিফিয়া মাদরাসায় ‘সততা স্টোর’ এর উদ্বোধন

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :

নতুন প্রজন্মকে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ এর সহযোগিতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর লতিফিয়া ফাজিল মাদরাসায় “সততা স্টোর” স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. আবদুল খালেক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ড.মো. রুহুল আমীন খান। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মাষ্টার মো. সাইয়েদুর রহমান, সাবেক সভাপতি শেখ আ. আজিজ, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. আবদুল জব্বার, মো. শাহ-জাহান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান অন্যান্য অতিথিদের নিয়ে স্থাপিত সততা স্টোরের প্রবেশ দ্বারের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর