March 24, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পাঞ্জেরী একাডেমীর বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

বোয়ালমারী পৌর সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জেরী একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মোজাফফর হোসেন বাবলু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আব্দুস সামাদ খান। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, মনিকা রাজবংশী, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ মো. মঞ্জু, খান আতাউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান।

প্রাইভেট ডিটেকটিভ/৪ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর