March 25, 2026, 10:03 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
কেন্দ্র সচিব শামসুল আরেফিন।

গণমাধ্যম কর্মীর হস্তক্ষেপে ব্যবহারিক পরীক্ষার নামে নেয়া অর্থ ফেরত পেল শিক্ষার্থীরা

নাহিদ হোসেন,লালপুর(নাটোর) প্রতিনিধি:

কেন্দ্র সচিব শামসুল আরেফিন।

নাটোরের বাগাতিপাড়ায় চলতি এসএসসি ব্যবহারিক পরীক্ষার জন্য পরিক্ষার্থীদের নিকট থেকে নেয়া অর্থ গণমাধ্যম কর্মীর হস্তক্ষেপে ফেরত দিলেন শিক্ষক।গতকাল ২ মার্চ ২০২০ ইং তারিখ সোমবার উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে কৃষি এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক পরিক্ষায় অংশ নিতে এ অর্থ গ্রহন করেন কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা। তবে কেন্দ্র সচিব শামসুল আরেফিন গত সোমবার অর্থ নেয়ার কথা অস্বীকার করলেও পরদিন অর্থ ফেরত দেয়ার কথা স্বীকার করেন।
জানা যায়, চলতি এসএসসি সমাপনী পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসাটি কেন্দ্র নির্ধারন করা হয়। গত সোমবার কৃষি এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪শ টাকা করে গ্রহন করে কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় গনমাধ্যম কর্মীরা পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব শামসুল আরেফিনের কাছে এব্যাপারে জানতে চাইলে অর্থ নেয়ার কথা অস্বীকার করেন তিনি। সরেজমিনে দিনভর পরিক্ষার্থীদের সাথে কথা বলে মাদ্রাসা কেন্দ্রে অর্থ নেয়ার সত্যতা পাওয়া যায়। কিন্তু ওই সন্ধ্যায় জানা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ ভাবে নেয়া অর্থ ফেরত দেয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীর অভিভাবক জানান,ইসলামপুর মাদ্রাসার ১১জন শিক্ষার্থীর কাছ থেকে নেয়া টাকা তার হাতে ফেরত দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে পুনরায় কেন্দ্র সচিব শামসুল আরেফিনের কাছে জানতে চাইলে, কে টাকা নিয়েছে সেটা তিনি জানেননা তবে, তিনি কোন টাকা নেননি এবং বিষয়টি সমাধান করেছেন। যারা টাকা নিয়েছে তারা টাকা ফেরত দিয়েছে বলেও জানান তিনি। তার প্রতিষ্ঠানের কোন শিক্ষক টাকা নিয়েছে কিনা এবং কত টাকা নেয়া হয়েছে পরিক্ষাথীদের কাছ থেকে তা জানতে চাওয়াই তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এটা সাংবাদিকতা পেশার মধ্যে পড়ে কিনা? এছাড়া তার কাছে জানতে চাওয়াটা বাড়াবাড়ি হচ্ছে বলে হুমকি দেন প্রতিবেদককে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল মুঠোফোনে জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং পরিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া কোন শিক্ষার্থী টাকা ফেরত না পেলে তাকে জানাতে বলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর