সাইফুল ইসলাম,বকশিগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার আমতলা তৌহিদ মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ ও ২ মার্চ (রবি ও সোমবার) দুইদিন ব্যাপী উপজেলার সাধুরপাড়া আমতলা তৌহিদ মঞ্জিল দরবার শরীফে বিশ্ব বরেণ্য আউলিয়া স¤্রাট খাজা বাবা হযরত মাওলানা শাহসুফি মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (কৃঃ) খাজা শাহসুফি ডাঃ খন্দকার মোঃ নাছির উদ্দিন (রহঃ) এর ৬৯তম ১৮ই ফাল্গুন মহাপবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। রেছালাতপ্রাপ্ত খলিফা হযরত খাজা শাহসুফি খন্দকার মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন (রঃ) নকশাবন্দি মোজাদ্দেদী চিস্তিয়া কাদরিয়া এঁর সুযোগ্য পুত্র আমতলা তৌহিদ মঞ্জিল দরবার শরীফের গোলামে খাজা পীরজাদা খন্দকার মোঃ মোজাম্মেল হক নকশাবন্দি মোজাদ্দেদী এর ব্যবস্থাপনায় মহাপবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, খতম শরীফ, ফাতেহা শরীফ পাঠ, বিশেষ দোয়া, জিকির আজকার ও ধর্মীয় ওয়াজ নছিয়ত করা হয়েছে। মহব্বতের সহিত করতঃ আঞ্জাম করিয়া ফায়েজ, বরকত, রহমত ও ফায়দা হাছিলে হাজার হাজার জাকেররান ভক্তকূলের উপস্থিতির মধ্যদিয়ে ১৮ই ফাল্গুন মহাপবিত্র ফাতেহা শরীফ পালন করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মার্চ ২০২০/ইকবাল