March 4, 2026, 6:52 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ধূসর বিকেল থেকে স্বচ্ছ ভোর: এক বিদায়ের অন্তরালে রাষ্ট্রের আয়না

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মাদাসা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন তার বাবা। আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করিম জানান, গত বৃহস্পতিবার রাতে এ অভিযোগ করা হয়। স্বাস্থ্য পরীক্ষার (১৫) জন্য গতকাল শুক্রবার সকালে মেয়েটিকে ফুরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুড়াউচ ইউনিয়নের একটি মদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, দীর্ঘদিন ধরে ওই উপজেলার বারাংকুলা গ্রামের এক কিশোর (১৫) মেয়েটিকে প্র্রেমের প্রস্তার দিয়ে আসছিল। মেয়েটি তার প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানান। এর জেরে ওই কিশোর ও একই বয়সী তার দুই সহযোগী গত বুধবার বেলা ১১টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে মেয়েটিকে তুলে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর