March 24, 2026, 12:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নাহিদ হোসেন,লালপুর(নাটোর) প্রতিনিধি:

“কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধুলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত, পায়রা অবমুক্তকরনের মাধ্যমে উদ্বোধন এবং সন্ধ্যায় পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
মিল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিএম (প্রশাসন) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালকের পত্নী মাহমুদা বেগম বাবলী, জিএম (কৃষি) মাজহারুল ইসলাম, জিএম (অর্থ) সাইফুল ইসলাম, জি এম(কারখানা) সরফরাজজুল ইসলাম, জিএম (খামার) আনিছুজ্জামান, নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, সিডিএ সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাজাহান আলী সহ সকল সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর