April 7, 2026, 4:01 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজারহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলা, আজকের প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন শেখানোর ব্রতী নিয়ে রাজারহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন- ২০২০। ২৩ ফেব্রুয়ারি (রবিবার ) রাজারহাট উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। নির্বাচন সকাল ০৯টায় শুরু হয়ে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। নির্বাচনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি ( মঙ্গলবার ) প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারির মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে।তফসিল মোতাবেক উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হলো। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিশ চন্দ্র সরকার জানান তার বিদ্যালয়ে প্রায় ৯০% শিক্ষার্থী নির্বাচনে ভোট প্রদান করে। তিনি আরো জানান নির্বাচনে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার ও পুলিং এজেন্টের দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর