শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শুভ উদ্ধোধন করা হয়েছে।
গতকাল বকশীগঞ্জের হযরত খাজা গরীবে নেওয়াজ হাফেজিয়া(সুন্নী) আলিয়া মাদ্রাসার সভাকক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান শুরু উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান। বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কৃষ্ণ কান্ত রায়, তালুকদার শামীম ওয়াহিদ ,আ.স.ম জমসেদ খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর খাজা নাসীরুল্লাহ্ প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪ বছর মেয়াদী ডিএএমএস কোর্স করতে পারবে শিক্ষার্থীরা।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল