April 6, 2026, 12:57 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আবার আফগানদের কাছে হারল বাংলাদেশের যুবারা

আবার আফগানদের কাছে হারল বাংলাদেশের যুবারা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

হেরেই চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দল। ওটাগো ‘এ’ দলের কাছে দুই ম্যাচে হারার পর বাংলাদেশ এবার বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে।

সোমবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫৬ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ক্রাইস্ট কলেজ মাঠে আফগানদের ২০৬ রানে আটকে রেখে বাংলাদেশ থমকে যায় ১৫০ রানেই।

কিছুদিন আগে বাংলাদেশে এসে যুব ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়ে গিয়েছিল আফগানিস্তান।

বড় ব্যবধানে ম্যাচ হারলেও ব্যাটিং-বোলিং দুই ইনিংসেই একসময় নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। টস জিতে বোলিং নেওয়ার পর ১৪ রানে তুলে নিয়েছিল তারা আফগানদের ২ উইকেট।

তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও বাহির শাহ। এই জুটি ভাঙার পর নামে ধস। ৩২ রানে আউট হন ইব্রাহিম, ৪৪ রানে বাহির। টানা উইকেট হারিয়ে আফগানদের রান হয়ে যায় ৭ উইকেটে ১১২।

সেখান থেকে দলকে টেনে তোলেন সাতে নামা আজমতউল্লাহ কামারজাই। ৫টি করে চার ও ছক্কায় ৮২ বলে করেন ৮১। আফগানরা ছাড়ায় দুইশ।

বাংলাদেশের হাসান মাহমুদ ৪ উইকেট নেন ৪৬ রানে। রবিউল হক ৩টি নেন ৫৬ রানে। ৩৬ রানে ২ উইকেট নেন টিপু সুলতান।

রান তাড়ায় ওপেনার নাঈম শেখকে শুরু হারালেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল অনায়াসেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ হাসান দ্বিতীয় উইকেটে গড়েন ৭৭ রানের জুটি।

কিন্তু দুজনের পর দাঁড়াতে পারেননি আর কেউ। ৫৬ বলে ৫৪ করে আউট হন পিনাক, সাইফ ফেরেন ৪৩ রানে।

পরের ৮ ব্যাটসম্যানের একজনও ছুঁতে পারেননি দুই অঙ্ক। ৫৮ রানের মধ্যে বাংলাদেশ হারায় শেষ ৯ উইকেট।

দেশের মাটির সিরিজে বাংলাদেশের যম হয়ে ওঠা অফ স্পিনার মুজিব জাদরান এবার নিয়েছেন ১ উইকেট। কাজ সেরেছেন বাকি সব বোলার মিলেমিশে। অধিনায়ক নাভিন-উল-হক ও লেগ স্পিনার কাইস আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট।

বিশ্বকাপের অন্য প্রস্তুতি ম্যাচগুলোয় জিম্বাবুয়েকে ৫২ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড, পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নামিবিয়কে ১৯০ রানে হারিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে বুধবার।

Share Button

     এ জাতীয় আরো খবর