April 6, 2026, 2:25 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আবার অধিনায়কত্বে ফিরে এলেন ম্যাথিস

আবার অধিনায়কত্বে ফিরে এলেন ম্যাথিস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক


আবার শ্রীলঙ্কা দলের অধিনায়কত্বে ফিরে এলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মাত্র ছয় মাসের ব্যবধানে আবার নেতৃত্বে ফিরলেন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে ক্রিকেটের তিন ফরম্যাট থেকে অধিনায়কের দায়িত্ব ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস। মঙ্গলবার (০৯ জানুয়ারি) তাকে সীমিত ওভারের অধিনায়কের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইতোমধ্যে বাংলাদেশে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে লঙ্কান বোর্ড।

ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফাস্ট বোলার শেহান মাদুশানাকা। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। লঙ্কান দলে আছেন, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্থ চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লাকশান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Share Button

     এ জাতীয় আরো খবর