April 7, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বকশিগঞ্জে শিক্ষার্থী বিহীন প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান

সাইফুল ইসলাম,বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

mostbet

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের নামে চলছে শিক্ষার্থী বিহীন দুস্থ্য প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র।
আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা গেছে, দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে কোন শিক্ষার্থী নেই। শিক্ষকদের প্রতিষ্ঠান কেন্দ্র ত্যাগ করার দৃশ্য। সাংবাদিকদের দেখে শিক্ষকরা অফিস কক্ষে বসেন। প্রধান শিক্ষক মোছাঃ লালমনি আক্তার জানান, মিটিং থাকায় ছুটি দেওয়া হয়েছে। তবে মিটিং এ সাংবাদিকদের থাকা যাবে না। কারিগরি শিক্ষার জন্য রাখা হয়েছে ৩টি সেলাই মেশিনের স্ট্যান্ড। আছে সুতা বিহীন ১টি চড়কা। আশ্চার্য্য হলেও সত্য যে, ঐ প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি পেয়েছে। কাগজে-কলমে শিক্ষার্থী রয়েছে ১২৪ জন। শিক্ষক ১৫ জনের স্থলে উপস্থিত ছিল ১০ জন। বিষয়গুলো নিয়ে দুস্থ্য প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম সাক্ষাতকারে জানিয়েছেন অবস্থা ভালো না। যদি একটা ছাত্রও না থাকে আমার কোন যায় আসে না, কারণ আমি সরকারের টাকা খায় না। আমার এনজিও’র (সততা জনকল্যাণ সংস্থা) ফান্ডে চলে, আমি বন্ধও করে দিতে পারি। এটা কেউ কিছু করতে পারবে না।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর