রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
অপরাধ অনুসন্ধানী প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ব্যুরো প্রধান এবং বিভিন্ন অনলাইন পত্রিকার প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ রুহুল আমীন খন্দকার এর নিজস্ব কার্যালয় খন্দকার ভবনে বৃহস্পতিবার ১৩ ফেব্রয়ারি বেলা ১১:৩০ ঘটিকায় আকিজ গ্রুপের প্রতিনিধিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সেই সময় আকিজ গ্রুপের প্রতিনিধিরা সাংবাদিক রুহুল আমীন খন্দকারের হাতে তাদের কোম্পানির পক্ষ থেকে একটি সৌজন্য মুলক পুরস্কার তুলে দেন।সৌজন্য সাক্ষাৎ এর সময় আকিজ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কালাম আজাদ সিনিয়র অফিসার আকিজ সিমেন্ট, মোঃ মেহেদী হাসান ব্রান্ড প্রমোট আকিজ সিমেন্ট, মোঃ ইয়াসির আরাফাত জুনিয়র অফিসার আকিজ সিমেন্ট। এ ছাড়াও মত বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাকিল আহম্মেদ, সাংবাদিক মারুফ খান প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল