April 7, 2026, 1:05 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

লামায় সাড়ে ৭ কোটি টাকার তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর

ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় নব নির্মিত মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সেসহ তিন উন্নয়ন প্রকল্পে কাজের উদ্বোধন করছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি. আজ ১৫ ফেব্রুয়ারী শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে লামা উপজেলা সরই ইউনিয়নে হাসনাভিটা আন্দারী জামালপুর ও কোয়ান্টাম এলাকায় প্রায় সাড়ে ৭কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।প্রকল্প কাজের উদ্বোধন সময় মন্ত্রী বলেন পাহাড়ের স্বাস্থ্যসেবা শিক্ষা যোগাযোগ ও অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয় আর ও তিনি আরো বলেন, পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবার উন্নয়নের এ ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নতি করা হয়েছে।  এছাড়া শিক্ষা যোগাযোগ ব্যবস্থার ব্যাপার উন্নয়ন হয়েছে পার্বত্য এলাকায়।বর্তমানে ও কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলছে।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর -এ-জান্নাত রুবি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছিন আরফাত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিল্কি রানী দাশ লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আরো প্রায়  প্রমুখ উপস্থিত ছিলেন। লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন পার্বত্য মন্ত্রী ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পলোখালের তেঁতুলতলায় নব নির্মিত গার্ডার ব্রিজ উদ্ভোদন করেন। এতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানোর পাশাপাশি দুর্গমতা কেনে ব্যবসা বাণিজ্যির প্রসার ঘটবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর