March 25, 2026, 2:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভালোবাসা দিবসে খাগড়াছড়িতে ফুলের বদলে কোরআন-হাদিস বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ভালোবাসা দিবসে ফুলের বদলে কোরআন-হাদিস বিতরণ। ছবি-সংগৃহীত

ভালোবাসা দিবসে খাগড়াছড়িতে ফুলের বদলে কোরআন-হাদিস বিতরণ কর্মসূচি পালন করেছে একদল তরুণ।জেলার মাটিরাঙ্গায় ভিন্নধর্মী এই আয়োজন করে সামাজিক সংগঠন ‘বন্ধু জুনিয়র যুব ক্লাবের’ সদস্যরা।গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘ফুল একদিনের, কোরআন শরিফ প্রতিদিনের’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের হাতে কোরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভুইয়া, তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান, মাটিরাঙ্গা পৌররসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মামুনুর রশীদ মামুন প্রমুখ।ব্যতিক্রমী আয়োজনের জন্য ক্লাবের সদস্যদের প্রশংসা করে ওসি মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, ‘আমরা অনেকেই যা চিন্তা করিনি তরুণরা সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে।তিনি বলেন, দিন শেষে ফুল শুকিয়ে যাবে, হারিয়ে যাবে ভালোবাসাও।কিন্তু কোরআনের আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে।তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান বলেন, ভালোবাসা দিবসে কোরআন শরিফ বিতরণ সত্যিই অনেক প্রশংসনীয়। এ ধরনের আয়োজন আমাদেরকে ভালোবাসা দিবস মানেই ফুল এ চিন্তা থেকে বের হওয়ার পথ দেখাবে।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ভালোবাসা দিবসে পথচারীদের হাতে কোরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়ার মধ্য দিয়ে তারা প্রকৃত ভালোবাসার আলো ছড়িয়ে দিল।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর