April 6, 2026, 9:58 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে-উপজেলা চেয়ারম্যান সফিক

আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ

mostbet

বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, লেখাপড়া শিখে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তা নয়। সমাজের প্রত্যেকটি স্তরে তাদের ভূমিকা রাখতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে। মাদ্রাসার শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ যেমন ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে তেমনি নৈতিক শিক্ষার ক্ষেত্রেও অনেক এগিয়ে রয়েছে সুতরাং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বহস্পতিবার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা মহিউদ্দীন আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাঃ একেএম আলাউদ্দিনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও মেধা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম,সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম।
মাদ্রাসার প্রভাষক হেলাল উদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ গোলাম আকবর, সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজমল হোসেন বকুল, সহকারী শিক্ষক আব্দুল লতিফ,আনোওয়ার হোসেন, শফিকুল ইসলাম,ইউনুছ আলী, বেল্লাল হুসাইন,জাকিউল ইমলাম, খাতিজা বেগম,শফিকুল ইসলাম,শারমিন আক্তার ,বেনু বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রীত অতিথিবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর