কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে:
ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যায় (১১/০২/২০২০) গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় চতুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।জানা গেছে, উপজেলাধীন চতুল ইউনিয়নের আরাজী বাইখীর গ্রামের মুকুল শেখের মেয়ে মুক্তার (১৪) সঙ্গে তাদের এক আত্মীয়ের বিয়ের প্রস্তাব আসে। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়ের প্রস্তাব নাকচ করে দেয় মুক্তার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে মুক্তা বসত ঘরের আড়ার সংগে গলায় রশি পেঁচিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যা করে।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল