April 9, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে জখম

বরিশালে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে জখম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আ. ছালাম আকনকে (৫৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহত আকন (৫৪) চড়বাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন আকনের ছেলে। গতকাল রোববার সকালে বরিশাল নগরের পোর্টরোডস্থ কলাপট্টি সংলগ্ন এলাকায় তার ওপর এ হামলা হয়।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতের ছেলে মো. আরিফ হোসেন জানান, আকন পেশায় একজন মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। ছালাম যাত্রী নিয়ে পোর্টরোডস্থ কলাপট্টি এলাকা সংলগ্ন স্ট্যান্ডে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

এসময় দুর্বৃত্তরা তার পা ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল জানান, তারা বিষয়টি শুনেছেন। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর