April 6, 2026, 1:46 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে; যাকে ডাকাত বলছে পুলিশ। সদর উপজেলার আলেখাচর গোমতি নদীর পাড় এলাকায় গত শনিবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধ হয় বলে জেলা ডিবির পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান। নিহত আবু তাহের (২৮) কুমিল্লার সংরাইশের আবুল খায়েরের ছেলে। তিনি ডাকাত তাহের বাহিনীর প্রধান বলে এসআই জানিয়েছেন।

জেলা ডিবি পুলিশ ওসি মনজুর আলম বলেন, গোমতি নদীরপাড় এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়।

এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে তাহের গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যকে তারা আটক করে বলে ওসি মঞ্জুর জানান।

তিনি বলেন, সম্প্রতি কুমিল্লা নগরে ম্যাক্স কোম্পানির ৪০ লাখ টাকা ছিনতাই করে এ তাহের বাহিনী। এ বাহিনীর বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর