নরসিংদীতে বাইক খাদে পড়ে নিহত ৩
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নরসিংদীর সদর উপজেলায় মোটর সাইকেল খাদে পড়ে তিন আরোহীর প্রাণ গেছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে মাধবদী থানার মেঘনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি ইলিয়াস মোল্লা জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার পুরানচরের এমদাদ মেম্বারের ছেলে রফিকুল ইসলাম (২৫),অশোক দত্ত (২৭) ও সোহেল (২৬)
ওসি ইলিয়াস বলেন, সকালে রফিকুল তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে মেঘনা বাজার থেকে মাধবদীর দিকে যাচ্ছিলেন।
পথে ঘন কুয়াশার কারণে তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।